২৪ সেপ্টেম্বর ২০২৬

ঋণ খেলাপি : স্ত্রী-ভাইসহ নুরজাহান গ্রুপের এমডিকে গ্রেফতারের নির্দেশ

বাংলাধারা প্রতিবেদন »

নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনসহ পাঁচজনকে গ্রেফতারের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- জহির আহমেদের স্ত্রী আসমিন মনোয়ার প্রকাশ তাসমিন আহমেদ, ভাই জসিম উদ্দিন, ইফতেখার আল-জাবের ও মো. ফরহাদ মনোয়ার।

আদালত সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক জুবলি রোড শাখার দায়ের করা একটি মামলায় নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, তার স্ত্রী ভাইসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্যাংকটি তাদের বিরুদ্ধে ৪৬৫ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৩৭০ টাকা আদায়ের দাবিতে এ মামলা করে।

আরও পড়ুন