কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি এলজিসহ তিনযুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ১১ টারদিকে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নগদ ১০ হাজার টাকাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন, পেকুয়া উপজেলার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাসেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কিল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৫) ও পূর্ব বিলহাজ চুড়া এলাকার আক্তার আহমদের ছেলে মো. দিদারুল ইসলাম (৩৫)।
এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে খবর আসে-কক্সবাজারের পেকুয়ার চৌমুহনী এলাকায় অস্ত্র বেচাকেনা হবে। এ খবরে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেচা-কেনার কথা স্বীকার করেছেন।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













