চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট জব্দ করেছে র্যাব-৭। বুধবার (২৯ জুলাই) রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কাজীর দেউড়ি এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট কেনাবেচা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৭ এর আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন ব্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল জব্দ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।













