৫ মে ২০২৬

কোতোয়ালীতে ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

বুধবার (২১ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ওয়াই মং তঞ্চঙ্গাঁ  (৩০)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেসের আশেপাশের এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াই মং’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন