২৭ অক্টোবর ২০২৬

খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মাহতাব

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী।

সম্প্রতি সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরীর এ পদপ্রাপ্তিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম নাজিমুদ্দিন চৌধুরী এবং রাউজান উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জসীমউদ্দিন চৌধুরীর ছোট ভাই।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ