বাংলাধারা প্রতিবেদন »
গত ৯ নভেম্বর নগরীর উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভিলার ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যুর পর এবার ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পেয়ারা বেগমের (৬৫) ছেলে মিজানুর রহমান (৪২) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাইফুল ইসলাম।
তিনিও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মিজানুর রহমানের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাত সাড়ে নয়টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গত ১০ নভেম্বর মিজানুর রহমানের মা পেয়ারা বেগমের মৃত্যু হয়। এরপরেই গুরুতর দগ্ধ মিজানুর রহমানসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের পাঠানো হয়।
বর্তমানে ঢাকায় সাইফুল ইসলাম (২৫), মানহা (২), সুলতানা মুন্নি (৩৫) ও মাহের (৭) চিকিৎসাধীন আছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ার সকলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাধারা/এফএস/এআর













