২৩ অক্টোবর ২০২৬

পাহাড়তলীতে ‘পূর্ব বিরোধের’ জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে ‘পূর্ব বিরোধের’ জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে পাহাড়তলী থানার আব্দুর পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ২৮ বছর বয়সি মো. রিফাত ওই এলাকারই বাসিন্দা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন বলেন, ‘হত্যাকারীরা রিফাতের পরিচিত। স্থানীয়ভাবে জানা যায় তারা একসাথে চলাফেরা করতেন। সকালে তাকে ডেকে এনে ছুরিকাঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সিসি টিভির ফুটেজ পাওয়া গেছে। কারা এ হামলার সাথে জড়িত সেটাও শনাক্ত করা গেছে।’

জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন