১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ‘বোয়ালখালী সাংবাদিক ফোরাম’র আত্মপ্রকাশ, নেতৃত্বে বাবর-নাজিম

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’। ফোরামের কমিটি গঠনকল্পে শুক্রবার (১৫ মে) রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন— কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক আগামীর সময়’র বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক সুলতান মাহমুদ সেলিম, দৈনিক সমরের মুজাহিদুল ইসলাম, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী এবং বিডিনিউজের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্ত।

সভায় চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী সাংবাদিকদের সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

সদস্য ফরম সংগ্রহ ও যোগাযোগের জন্য তৌফিকুল ইসলাম বাবর (০১৯৭৭৪৫৪৭৬৬) এবং মুহাম্মদ নাজিম উদ্দিনের (০১৭১৮২২৪২১৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ