বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন ১ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৬৭ জন, বিভিন্ন উপজেলার ৪১ জন।
এ পর্যন্ত নগরে ৭২ হাজার ৯৫৮ এবং উপজেলায় ২৭ হাজার ৬০২ জন মিলে মোট ১ লাখ ৫৬০ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৭০০ জন ও উপজেলায় ৫৬২ জন মিলে মোট ১ হাজার ২৬২ জন মারা গেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, কেবল সকলে সচেতন হলেই সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বাংলাধারা/এফএস/এফএস














