৩০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চুরি করা মালামালসহ আটক ১৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত মালামালসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে বহির্নোঙরে বিশেষ এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত লাইফ বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন