২৪ সেপ্টেম্বর ২০২৬

চনদনাইশে ইয়াবাসহ গ্রেফতার তিন

চন্দনাইশ প্রতিনিধি»

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩০ হাজার পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার সময় দোহাজারী পৌর এলাকার সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক যার নং (ঢাকা-মেট্রো-ড ১১-৯৪৪১) সহ ৩ জনকে গ্রেফতার করে দোহাজারী তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার চকরিয়া থানার পাইশ্যাখালী মুসলিম নগর এলাকার করিমরে পুত্র ড্রাইভার রিদওয়ান (২০), উত্তর লেক্ষারচর সিকলঘাট মাঝের পাড়ার আজিমুলের বাড়ীর কামাল হোসেনের পুত্র নুরুল আজিম (৩১) এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নেয়াজির পাড়া রুবেলের বাড়ীর মোস্তফিজুর রহমানের পুত্র মোঃ রুবেল (২৩) ।

আসামীদের মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন সরকার।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন