৯ নভেম্বর ২০২৬

চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী বদরুল উল্লাহ ফারুকী’র ইন্তেকাল

বোয়ালখালী প্রতিনিধি  »

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী বদরুল উল্লাহ ফারুকী (৬০) প্রকাশ সাজু বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৫ টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপির (ক.) নাতি এবং গাউসে জমান হযরত মাওলানা শাহসূফী শেখ আহমদ খায়রুল বশর ফারুকীর (র.) ছোট সাহেবজাদা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য ভক্ত অনুরক্ত রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চরণদ্বীপ দরবারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন