চট্টগ্রাম নগরীকে চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মো. খলিলুর রহমান (৩৬), আমেনা বেগম (৪৮) ও সোনিয়া আক্তার (১৪)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।














