৪ মে ২০২৬

ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ওমরগণি এমইএস কলেজে দুই সহপাঠীর ছুরিকাঘাতে জাকির হোসেন সানি (১৯) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে এমইএস কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত শেখ এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুর আড়াইটার দিকে সহপাঠীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসরা সানিকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে, নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, ‘এমইএস কলেজে ছাত্রদের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র খুন হয়েছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তা বের করার চেষ্টা করছি। ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে এখনও আটক নেই কেউ।’

জানা গেছে, প্রথমে কলেজ ক্যাম্পাসে নিহত সানির সঙ্গে শাওন ও আয়াত নামে দুজনের কথাকাটি ও মারামারি হয়। পরে সেখান থেকে মারামারি করতে করতে কলেজের সামনে জাকির হোসেন সড়কে আসলে সানিকে ছুরিকাঘাত করা হয়। এই খুনের সঙ্গে একই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্র শাওন ও আয়াত জড়িত বলে জানা গেছে। তাদের মধ্যে শাওনের বাড়ি সাতকানিয়ায় আর থাকে বহদ্দারহাটে ভাড়া বাসায়। আর আয়াত থাকে কদমতলী রেলওয়ে অফিসার্স কোয়াটারে। তার গ্রামের বাড়ি সিলেটে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন