বাংলাধারা প্রতিবেদন »
নগরীর জিইসি মোড় এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রহিম উল্ল্যাহ প্রকাশ কামাল (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (২৬)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআই














