৬ নভেম্বর ২০২৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

“ভোর হলে শহর জাগে, যুক্তি হলে মানুষ”—এই স্লোগানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ইডিউডিএস) আয়োজন করেছে ‘ইডিউডিএস ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার (২০ জুন) চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৩২টি স্কুল-কলেজের বিতার্কিকেরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ইডিউডিএস এর সাধারণ সম্পাদক মেহেবুবা কবিরের সঞ্চালনায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে,  প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কেবল ডিগ্রি নয়, বরং মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিগ্রির চেয়েও বড় বিষয় হলো নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করা এবং ভালো মানুষ হওয়া,বলেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের উপকারে আসার মতো করে নিজেকে তৈরি করতে হবে। এটাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

ক্যাম্পাসভিত্তিক সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্ক, সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও চিন্তার বিস্তার ঘটায়।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আবেগীয় বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিতর্ক মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং সহমর্মিতা বাড়ায়, যা মানবিক সমাজ গঠনে সহায়ক।

এসময় উপস্থিত ছিলেন টাইটেল স্পনসর প্রত্যাশির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, ও (maces) ম্যাসেস এর শাখা ব্যবস্থাপক বিপা দে।

আরও উপস্থিত ছিলেন ট্রেজারার ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, শাহাজালাল ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশেদ সরোয়ার, এছাড়া শিক্ষাবিদ, বিচারক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ