৯ নভেম্বর ২০২৬

দুই মোটরসাইকেলে এসে পাঁচজনের গুলি, আহত যুবক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ইমতিয়াজের স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তার স্বামীকে গুলি করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ