চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের এই কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাব কর্তৃপক্ষ নতুন কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন দিপ্তি। অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে আহমেদ উল আলম রাসেলকে।
কমিটিতে ১৫ জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন— হাজী ইদ্রিছ মিয়া, মো. আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জহির আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বালি, আলী আব্বাস, দিদারুল আলম লাবু, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, আলমগীর পারভেজ ও আছিফ চৌধুরী।
যুগ্ম সম্পাদক করা হয়েছে সাতজনকে। তারা হলেন— ইকবাল হোসেন, সাহেদ আকবর, মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, এনামুল হক রাজু, শরিফুল ইসলাম তুহিন, ইশতিয়াক আলম চৌধুরী ও রাজিব চৌধুরী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফজলুল হক সুমন, কোষাধ্যক্ষ ইয়াসির আরাফাত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটা এবং আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ওমর চৌধুরী।
নতুন কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ৫৪ জনকে সদস্য করা হয়েছে।
চট্টগ্রামের ক্রীড়া ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ক্লাবটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।












