১৭ এপ্রিল ২০২৬

নতুন নেতৃত্বে জিয়া শিশু কিশোর মেলা

সভাপতি জাহাঙ্গীর, সহ-সভাপতি শেখ মহসিন, সম্পাদক আশরাফুল; ১৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও চট্টগ্রামের মিরসরাইয়ের কৃতি সন্তান শেখ মহসিনকে জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৪৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শিকদারকে পুনরায় সভাপতি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ মহসিনকে সহ-সভাপতি এবং মো. আশরাফুল আমিন খানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এস হোসেন টমাস।

বিশেষভাবে আলোচিত হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ মহসিনের অন্তর্ভুক্তি। তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি করা হয়েছে, যা সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হায়দার আলী বাবলা, জসীম উদ্দিন খান খোকন, কাওসার মজুমদার, হাসান মুকুল, হাজী আক্তার হোসেন, তানিয়া ইসলাম, নিয়ামুল বাশার মনকা, কাজী আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন তুহিন, আব্দুল আলীম, শরীফুল ইসলাম রাকিব, মীর আদনান তুহিন, মাসুদ পারভেজ মানিক ও আলমগীর কবির বাবু।

সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে প্রতিটি বিভাগের জন্য পৃথক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও নির্বাচন করা হয়েছে। এতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কার্যক্রমে সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন এই কমিটি শিশু-কিশোরদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন,
“শিশু-কিশোরদের সুস্থ বিনোদন, শিক্ষা ও নৈতিক বিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। নতুন কমিটির মাধ্যমে আমরা আরও বিস্তৃত কর্মপরিকল্পনা হাতে নেব।”

সাধারণ সম্পাদক আশরাফুল আমিন খান জানান,
“সংগঠনকে আধুনিক ও কার্যকর করতে আমরা প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সারাদেশে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নেব।”

সহ-সভাপতি শেখ মহসিন বলেন, “শিশু-কিশোরদের মধ্যে সংস্কৃতি ও সৃজনশীল চর্চা ছড়িয়ে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও নতুন কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তারা হলেন—সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দুলু।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে ঠাঁই পেয়েছেন কাজী আনোয়ার হোসেন, তারেক কবির, কাউসার আহমেদ মিয়া, মীর নূর উস শামস, হাজী মোহাম্মদ সজল, হামিদুল হক চৌধুরী, নাসিমুল গনি খান, মিন্টু আলম, কামরুল ইসলাম, উমর ফারুক, কামরুল হাসান, জিয়া উদ্দিন জিয়া, অ্যাড. মজিবুর রহমান প্রধানীয়া, কেরামত আলী রাজু, অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবু, ওবায়দুল্লাহ মাসুম, জহিরুল ইসলাম বুলবুল, মজিবুর রহমান দীপু, নাসির উদ্দিন শাহ মামুন, তাজুল ইসলাম তাজু, মোহাম্মদ মাসুদ, রফিক মৃধা ও আমিনুল হোসেন সুমন।

বিশেষ সম্পাদক করা হয়েছে এস এম ফরিদ, মো. মোস্তাফিজুর রহমান রিজভী, আ ন ম আব্দুল হামিদ, রুকাইয়া হক রুকু, বিপুল আহমেদ, কিরণ শেখ, আব্দুল মান্নান বাবুল।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

সাংগঠনিক সম্পাদক (বরিশাল) ফেরদৌস আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মৃধা।
সাংগঠনিক সম্পাদক (সিলেট) সোলেমান আহমেদ সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) মুহাম্মাদ আরিফুজ্জামান (অপু), সহ-সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম নান্নু ও মোহাম্মদ শরিফ আহম্মেদ।

সাংগঠনিক সম্পাদক (খুলনা) রঞ্জু আহমেদ।
সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) মো. আকরাম হোসেন।

দপ্তর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. মোরশেদ আলম (চঞ্চল), সহ-দপ্তর সম্পাদক মো. নূর নবী ও মো. আহসান হাবীব সবুজ।

প্রচার সম্পাদক মাহির আহমেদ রানা, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও মো. মাসুম ফরায়েজি।কোষাধ্যক্ষ মাসুদ রানা, সহ-কোষাধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়া।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিলদার হোসেন শামীম, ইমরান জাহান সম্রাট, জহির রায়হান, আজিজুন নাহার মালা, জামান ফারুক, মাহমুদুল হাসান। সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম লাভলু ও সৈয়দ মামুন হোসেন।

সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (রুবেল), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল ও কল্যাণী ঘোষ।

প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইকরামুল হাসান ও হাফিজ আল আসাদ।

সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সংগীত বিষয়ক সম্পাদক শাহীন বিশ্বাস, এস এম পান্না, আনোয়ার সরদার ও আফরোজা আক্তার অ্যানী। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, মো. আলমগীর হোসেন ও শাহাদাত হোসেন স্বপন।

সেমিনার বিষয়ক সম্পাদক সাবদার মাহমুদ অতুল, সহ-সেমিনার বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর ভূঁইয়া। মহিলা বিষয়ক সম্পাদক রুপা খান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সালমা খানম পুতুল।

শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। লোকজ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সহ-লোকজ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফসানা ইমা।

আবৃত্তি বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শফিকুল ইসলাম ডাবলু। নৃত্যকলা বিষয়ক সম্পাদক রুবি মজুমদার, সহ-নৃত্যকলা বিষয়ক সম্পাদক ওয়াহিদ উদ্দিন নঈম ও মো. রুহুল কুদ্দুস (সুমন)।

নাট্যকলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নেসার, সহ-নাট্যকলা বিষয়ক সম্পাদক শেখ ইসরাফিল ইসরাইল (অপু)।

বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান নূর ইসলাম উজ্জ্বল। ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন।গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শফিক, সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব ও মুস্তাক আহমেদ। আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সাইফুল আলম সাব্বির, অ্যাড. ফারুক গাজী ও অ্যাড. মো. শরীফ পাঠান। মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. রেহানা পারভীন, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. রোজিয়া বেগম ও মাসুদা আক্তার।ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি গোফরান ফরিদী, হাফেজ মাওলানা আব্দুল বাসেত ও মাওলানা আব্দুল্লাহ হাসান।

ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন পাপ্পু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন ইমন।সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম তালুকদার।আলোকচিত্র বিষয়ক সম্পাদক মীর্জা সম্রাট রেজা।আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম খান, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফিরোজ শিকদার।লাইব্রেরি সম্পাদক শামীম হাসানসহ জাকির হোসেন আখের, মাহবুবুল আলম, শহিদুল্লাহ, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, নাহিদ হাসান, ফরিদ আলম অপু, তোফাজ্জল হোসেন মিঠু, আলাল খান, শফিকুল ইসলাম জীবন, খাইরুদ্দিন ভূট্টো, আজম আল ফয়সাল শিমুল, জসীম উদ্দিন, আব্দুল মান্নান, জাকিয়া সুলতানা স্বর্ণা, রাউফি খন্দকার শুভ, সোনিয়া নেহা ও সুইটি মাহমুদ।

কমিটির নেতারা জানান, নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশু-কিশোরদের উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

আরও পড়ুন