বাংলাধারা প্রতিবেদক »
নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বালুর টাল এলাকায় নালা থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পঞ্চাশোর্ধ ওই নারীকে উদ্ধার করা হয়।
তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন বল জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা যায়, সকাল পৌনে দশটার দিকে স্থানীয়রা তাকে নালায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।













