২৩ অক্টোবর ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নেপালকে কাঁদিয়ে আরেকটি শিরোপামঞ্চে বাংলাদেশ

যোগ করা সময়ে দারুণ নৈপুণ্যে এগিয়ে শামসুন্নাহার জুনিয়র বল বাড়ালেন গোলমুখে। নিখুঁত টোকায় বাকি কাজটুকু সেরে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠলেন সাগরিকা। তার সঙ্গে বুনো উল্লাসে যোগ দিলেন বাকিরা। নেচে উঠল বাংলাদেশের ডাগআউট। নেপালকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের জয় ২-১ গোলে। সাফের গত দুই ফাইনালে নেপালকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের ফাইনালের স্কোরলাইনের পুনরাবৃত্তি হয়ে গোয়ার সেমি-ফাইনালে।

তিন পরিবর্তন এনে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। ভারত ম্যাচে খেলা মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সুরমা জান্নাতের বদলে খেলান আফঈদা খন্দকার, উমহেলা মারমা ও সুরভি আকন্দ প্রীতি। আগের দিন মা হারানো অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজমিকেও রাখেন বেঞ্চে।

আরও পড়ুন