১৫ এপ্রিল ২০২৬

পটিয়ায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ আটক ৩

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার চক্রশালা এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা একটি পিকআপ চক্রশালা অতিক্রম করার সময় সিগনাল দিলে তারা গাড়িটি সাইটকরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহে তল্লাশী করে তিন জনই একই কায়দায় হাটুর নিচে কস্টটেপ দিয়ে মোড়ানো অবস্থায় নীল রঙের পলিজিপার প্যাকে ১১ হাজার ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সাথে তাদের ব্যাবহত জব্দকৃত পিকআপটি আজ রাতে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

গ্রেফতারকৃতরা হল- নেত্রকোনা পূর্বধলা থানার কোনাডহর এলাকার আলী হোসেনের ছেলে মামুন মিয়া (২৫), ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার গিটুরয়ারী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আবদুল মান্নান (৩০) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দী উপজেলার সানোরা এলাকার আপেল আলীর ছেলে রিপন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মেজর মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল পটিয়া উপজেলার চক্রশালা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করে। এ সময় কক্সবাজার হতে ছেড়ে আসা একটি পিকআপকে সিগনাল দিলে তারা গাড়িটি সাইট করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশী শুরু করলে তাদের হাটুর নিচে কস্টটেট দিয়ে মোড়ানো অবস্থায় প্রত্যেকের হাটুর নিচ হতে একই কায়দায় ১১ হাজার ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।

মেজর মাহমুদুল হাসান আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। ঐসব স্থানে তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে খুচরা ও পাইকারি ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক সাড়ে সাতান্ন লাখ টাকা হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন