বাংলাধারা প্রতিবেদন »
পতেঙ্গা সমুদ্র সৈকতে দিন দিন বেড়েই চলেছে মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু, জলদস্যু, চাঁদাবাজ, মামলাবাজ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। আর এসকল অরাজকতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচের দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মজু বলি হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নুর মোহাম্মদ ও তার ছেলে মাসুদের চাঁদাবাজিতে অত্যাচারে অতিষ্ঠ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সী-বিচের ক্ষুদ্র ব্যবসায়ীরা ও দোকানিরা। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও হামলা হুমকি দেন নুর মোহাম্মদ গং। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আবদুল মজিদ, কাশেম, ফরহাদ, মহিউদ্দিন, ফারুক, মোহাম্মদ হোসেন, তাজু, ইলিয়াস, সোহেল, জাহাঙ্গীর, বেলাল, আবদুর রহমান, মিন্টু, শেখ আহম্মদ প্রমুখ।














