২৪ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম বাকলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাধারা প্রতিবেদন»

করোনা মহামারিতে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলছে। তার প্রেক্ষিতে নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো.শহিদুল আলম পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)  সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশানিধনে ওষুধ ছিটিয়েছেন তিনি।

জানা গেছে, যা ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ার্ডের সব শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত রাখা হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

প্রথম দিন পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যলয়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ফগার মেশিনের সাহায্যে মশা নিধনে ওষুধ ছিটানো হয়।

এসময় কাউন্সিলর শহিদুল আলম বলেন, দীর্ঘ দেড়বছর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় দেশের অভিভাবক,শিক্ষক, শিক্ষার্থী সবার মাঝে আনন্দ, উত্তেজনার পাশাপাশি শংকাও বিরাজ করছে। তবে আশার কথা করোনার প্রকোপ ধারাবাহিকভাবে কমছে। শুধু ভয় বা আতংকিত না হয়ে শিক্ষার্থীরা দূরত্ব মেনে ক্লাসে উপস্থিত থেকে ও হাত ধোয়ার অভ্যাস করলে করোনাকে মোকাবেলা করা যাবে বলে মনে করি। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। তিনি শ্রেণি কার্যক্রম চলাকালে অহেতুক অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান।

তিনি তার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান। এসময় পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক সমিত সেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন