বাংলাধারা প্রতিবেদন»
প্রতি ওয়ার্ডে দুঃস্থ অসহায় নারীদের সেলাই মেশিন প্রদানের আশা ব্যক্ত করেছেন সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি।
আজ বৃহস্পতিবার সকালে টাইগারপাসস্থ চসিক অস্থায়ী ভবনের প্রধান শিক্ষাকর্মকর্তার কার্যালয়ে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির ২য় সভায় তিনি এ কথা বলেন।
সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর শাহানুর বেগম, শাহীন আকতার রোজী, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর বলেন, আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা। তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নগরীর দুঃস্থ অসহায় নারীদের চসিকের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ স্বরূপ। কোনস্থানে বাল্যবিবাহের খবর পাওয়া মাত্র চসিক তা বন্ধে ব্যবস্থা নিবে।
বাংলাধারা/এফএস/এফএস














