বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।
মঙ্গলবার (৫ মে) তিনি পুরো হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনে গিয়ে ব্যারিস্টার নওফেল বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না মাত্র ২৩ দিনে তৈরী এমন একটি পরিপাটি পরিচ্ছন্ন হাসপাতাল এবং চিকিৎসা সেবা। চিকিৎসা সেবায় কতটা আন্তরিক ও মানবিক হলে এমন একটি হাসপাতাল তৈরীতে ভুমিকা রাখতে পারে মানুষ, তা বিদ্যুৎ বড়ুয়াকে দেখলে বুঝা যায়।
ব্যারিস্টার নওফেল ভলাণ্টিয়ারদের সাথে আলাপ করে তাদেরকে উৎসাহ প্রদান করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদানের ঘোষণা করেন ।
হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচজন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করছেন। এর পাশাপাশি আরো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সহায়তা করছেন। সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম, হাসান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসান, ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া।
উল্লেখ্য যে, মাত্র ২৩ দিনের প্রস্তুতিতে গত ২১ এপ্রিল মহামারি করোনাভাইস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতালটির কার্যক্রম শুরু হয়।
বাংলাধারা/এফএস/টিএম












