বাংলাধারা প্রতিবেদক »
নগরের আগ্রাবাদ ও ডবলমুরিং এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় মোট ৯ ব্যক্তিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১২ ডিসেম্বর) আগ্রাবাদ ও ডবলমুরিং এলাকার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান চালিয়েছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
নগরীর এক্সেস রোড ও শেখ মুজিব রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।


অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।














