২৯ অক্টোবর ২০২৬

দস্যুতার পর খুনের মামলা, চট্টগ্রামে ২১ বছর বয়সী যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের অভিযানে দস্যুতা ও খুনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. রিফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. জাকির হোসেন ও আমিরুন নেছার ছেলে। বর্তমানে তিনি নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড়ে লাল জমিদারের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ একরাম উল্লাহ।

পুলিশ জানায়, সদরঘাট থানার এফআইআর নং-১৫, তারিখ ২৯ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-১০৫-এর মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২/৩০২ ধারায় তদন্ত চলছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনারের নির্দেশনায়, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মিজানুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আরও পড়ুন