২৩ অক্টোবর ২০২৬

বাকলিয়ায় পুলিশের অভিযানে চোরাই ল্যাপটপ-ক্যামকর্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি মো. উজ্জল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে বাকলিয়া থানাধীন এক্সেস রোডের সুমনের ভাতের হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এসআই বাবুল হোসেন, এএসআই মোহাম্মদ জমির উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে একটি আসুস কোর আই-৩ ল্যাপটপ, একটি এইচডি সনি ক্যামকর্ডার, একটি হলিল্যান্ড মাইক্রোফোন, স্লাইড পরিবর্তনের দুটি রিমোট এবং একটি ক্যানন ক্যামেরার লেন্স উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার উজ্জল মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার চাইড়া শিবলা এলাকার তাহের আলী মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এক্সেস রোডের কালামের কলোনিতে বসবাস করেন।

এ ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা ৩০ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৮০ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ