চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বহদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ আবুল মোহছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস এবং অন্য সদস্যরা হলেন- দিল আফরোজ পারভীন রিতা, শহীদুল আলম, কুসুম আকতার, নিগার সুলতানা, পান্না বড়ুয়া ও শিক্ষক প্রতিনিধি লোকমান হাকিম














