২১ অক্টোবর ২০২৬

বহির্নোঙরে দুই বড় জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে দুইটি জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আলফা অ্যাংকরেজে সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগবাহী জাহাজ ‘এমভি আনাসসা’ প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা ‘এমভি জাহাব জাহান’ জাহাজের সামনের অংশে সামান্য স্পর্শ করে।

তবে এতে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে নোঙর করে এবং বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুই জাহাজের ২১ জন ক্রুই নিরাপদ আছেন।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইন এর সাথে সংঘর্ষ হয়েছিল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ