চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন। মঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মহাপ্রসাদ ও শুকনো খাবার বিতরণ করেন।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার শেখেরখীল, পুইছড়ি ও বাদালিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে মহাপ্রসাদ ও শুকনো খাবার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মচারী প্রকাশ চৈতন্য, অধ্যাপক বাবুল কান্তি দেব, কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের শিক্ষার্থীবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ধর্মীয় দায়িত্বের অংশ। ভবিষ্যতেও অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।














