বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১২ ওয়ার্ডে ১৬ জনকে বিকল্প প্রার্থী হিসেবে ঠিক করে রেখেছিল বিএনপি। যেহেতু দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়নি তাই ওই বিকল্প প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করতে চিঠি দিচ্ছে বিএনপি।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত থেকে এ চিঠি দেওয়া হবে বলে জানা যায়।
যেসব প্রার্থীদের চিঠি দেওয়া হবে তারা হলেন- ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের আজিজুর রহমান বাবুল ও মহসীন আলী চৌধুরী, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের জানে আলম জিকু, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আর ইউ চৌধুরী শাহীন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের জমির উদ্দিন নাহিদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বাদশাহ আলমগীর, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের আব্দুল হালিম স্বপন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব।
এছাড়াও ২০ নম্বর দেওয়ান বাজারে ওয়ার্ডের লিয়াকত আলী, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের রিয়াদ খান, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের আজম উদ্দিন এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের হাসান মাহমুদকে প্রার্থীতা প্রত্যাহারে চিঠি দেওয়া হবে।
দুটি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৯ নম্বর উত্তর পাহাড়তলী, ১০ নম্বর উত্তর কাট্টলী ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের ইসমত আরা জেরিন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের শামীমা নাসরিন এবং ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের রাজিয়া বেগম রেনুকে প্রার্থীতা প্রত্যাহারে চিঠি দেওয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম














