২১ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মৎস্যচাষি মো. রকি।

এ সময় পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহীদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ সুরক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়ানো সম্ভব।

পরে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ