৯ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে একাধিক মামলার সাজপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

বোয়ালখালী প্রতিনিধি  »

বোয়ালখালীতে পৃথক অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত রাজেশ দাসসহ পরোয়নাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১০) নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ০৪ টি সিআর সাজা, ০৯ টি সিআর ও ০১ টি জিআর পরোয়ানাসহ মোট ১৪ টি পরোয়ানা তামিল করে বলে পুলিশ জানান।

উক্ত আসামীদের মধ্যে ০৪ টি সাজাপ্রাপ্ত ও ৬ টি প্রতারণা পূর্বক অর্থ আত্মসাৎ সংক্রান্তে রুজুকৃত মামলা সহ মোট ১০ টি মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পূর্ব ধোরালার নির্মল কান্তি দাশ রাজেন দাশ, পশ্চিম কধুরখীল আলেফখান বাড়ীর মোঃ জাকের আলমের ছেলে মোঃ শফিকুল আলম খোকন, আকলিয়ার মৃত আমিনুল হকের ছেলে মোঃ আজম, একই এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে মোঃ ইমন, ও মধ্যম শাকপুরা কাজী বাড়ীর মৃত ইউনুছের ছেলে মাসুদুর রহমান।

আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন