বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রাফিক আইন অমান্য ও যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে অভিযান চালিয়ে ৯ মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
















