৯ নভেম্বর ২০২৬

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামের বিচারকরা মাঠে নেমেছে

বাংলাধারা প্রতিবেদন »

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম আদালতের বিচারকরা।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বিচারকরা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

নগরীর দামপাড়া পুনাক ভবনের সামনে শতাধিক বিচারক এ কর্মসূচিতে যোগ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন বলেন, বিচারকরাও মানুষ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা দেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সঙ্গে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিচারকরা।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন