২২ এপ্রিল ২০২৬

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১২ জেলে উদ্ধার

টেকনাফে নৌকাডুবি—নিখোঁজ ১

সাগরে মাছ ধরতে গিয়ে এফবি আলী শাহ নামের ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ১২ জেলেকে উদ্ধার করেছেন বিভিন্ন ট্রলারের জেলেরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হয় তারা।

উদ্ধার হওয়া জেলেরা হলো- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।

কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং আরও দুইজনকে ভোলার জেলেরা উদ্ধার করেছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ