৯ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে যুবলীগের বিচ্ছিন্ন সংঘর্ষে আহত ১০

মিরসরাই প্রতিনিধি  »

মিরসরাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের বিচ্ছিন্ন সংর্ঘষে সভাপতি প্রার্থী মাইনুর ইসলাম রানা সহ আহত হয়েছে হয়েছেন ১০ জন।

১১ নভেম্বর বুধবার বিকেলে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইটি বিশেষজ্ঞ মাহবুব রুহেল।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাগম করতে থাকেন।এরপর জনস্রোতে টুইটুম্বুর হয়ে যায় বিদ্যালয় মাঠ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে এবং যুগ্ন-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না এবং মাহফুজ আলমের সঞ্চালনায় বক্তব্য দিতে থাকেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা,করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন,মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা,চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

সমাবেশের মধ্যসময়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুর ইসলাম রানা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইব্রাহীম খলিল ভূঁইয়ার নেতৃত্ব আসা বিশাল মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা চেয়ারে দাঁড়িয়ে স্লোগানে দিতে থাকেন।এক পর্যায়ে হিঙ্গুলী,করেরহাট,ওয়াহেদপুর,মিঠানালা,দূর্গাপুর সহ অন্যান্য অঞ্চল থেকে আসা যুবলীগের কর্মীরা বসা থেকে ওঠে চেয়ারে দাঁড়িয়ে রুহেল ভাইয়ের নামে পাল্টা স্লোগান দিতে শুর করেন।
পরিস্থিতি উত্তপ্ত দেখে মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ এবং যুবলীগের জৈষ্ঠ্য নেতৃবৃন্দ স্লোগান বন্ধের নির্দেশ দিলে ও সে নির্দেশ অমান্য করে স্লোগান চালিয়ে যান রানা এবং ইব্রাহীমের সমর্থকরা।

সেখান থেকে মূল ঘটনার সূত্রপাত।একপর্যায়ে রানা এবং ইব্রাহীম সমর্থকদের চওড়া হয়ে চেয়ার ছুঁড়ে মারেন উপস্থিত যুবলীগের অন্য একটি অংশের কর্মীরা।এতে আহত হয় মাইনুর ইসলাম রানা সহ ছাত্রলীগ,যুবলীগের ১০ নেতাকর্মী।

এই বিষয়ে আহত মাইনুর ইসলাম রানা বলেন,আমার উপর পরিকল্পিত হামলা করেছে একটি পক্ষ।আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

অন্যদিকে উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন,আমাদের এই সুন্দর সমাবেশ কে পন্ড করার ষড়যন্ত্র করেছে বিরোধী একটি পক্ষ।সে ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবে সমাবেশের মধ্যসময়ে মিছিল নিয়ে এসে এই সুন্দর সমাবেশ পন্ড করে সে পক্ষ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন