২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ঢাকার আগারগাঁওযে নির্বাচন ভবনে গিয়ে রোববার সকালে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও রুহুল কবীর রিজভী।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র দায়িত্ব পালন করছেন। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব আশ্রাফুল আলম বলেন, বেলা ১১টার পরে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এসময় সিইসি ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। আগামী ২০ অগাস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ অগাস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ অগাস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ অগাস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যকে। এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন, বাছাইয়ে একটি চূড়ান্ত হবে। একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে; একাধিক হলে ভোটাভুটি হবে। ভোট হবে ২০ অগাস্ট সংসদ অধিবেশন কক্ষে।

ক্ষমতাসীন দল বিএনপি দুই তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিয়ে সংসদে রয়েছে। দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হবেন, বাকি কেবল আনুষ্ঠানিকতা। সবশেষ ২২ তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে উপস্থিত হয়ে উপস্থিত মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রার্থীর উপস্থিতির বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থীর সই করা মনোনয়নপত্রে নিয়ে প্রস্তাবক বা সমর্থক উপস্থিত থাকলেই হবে।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করায় মেয়াদপূর্তির আগেই এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন