২৪ অক্টোবর ২০২৬

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভোরবেলায় গুলির সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। কে বা কারা এই গুলির ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি।

এ হামলার সঙ্গে তাঁর ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার সময় মগবাজার বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন আসিফ আকবর। গাড়ি নিজে পার্ক করা ছিল। সেই গাড়িতে এসে দুই রাউন্ড গুলি করে গেছে দুর্বৃত্তরা।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ