২৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক অপর্ণা খাস্তগীরের মৃত্যুতে সিইউজের শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সিনিয়র সদস্য সাংবাদিক অপর্ণা খাস্তগীর আর নেই। গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ শোকবার্তায় সিইউজের সভাপতি হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, অপর্ণা খাস্তগীর চট্টগ্রামের সাংবাদিকতায় দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন। তিনি দৈনিক পিপলস ভিউ, দৈনিক শাহ আমানতসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।

সংবাদিক নেতৃবৃন্দ বলেন, অপর্ণা খাস্তগীর শুধু একজন সাংবাদিকই ছিলেন না, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেরও একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজ একজন একনিষ্ঠ ও সংগ্রামী সহযোদ্ধাকে হারালো।

শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করেন।

মৃত্যুকালে অপর্ণা খাস্তগীর তাঁর মা ও একমাত্র বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন