বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে মো. মাহবুব (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তফাজ্জল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন ৭টা ৩৫ মিনিটে স্টেশনে প্রবেশ করলে কয়েকজন যুবক তাড়াহুড়ো করে নেমে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দ্রুত স্টেশনে প্রবেশ করলে মাহবুব নামে এক যুবক কাটা পড়ে। এছাড়া আরও একজন আহত হয় বলে জানান এসআই মো. তফাজ্জল হোসেন।
বাংলাধারা/এফএস/এফএস














