বাংলাধারা ডেস্ক »
সৌদি আরবের মক্কায় পবিত্র মিনায় ফ্লাইওভার থেকে নামার সময় গাড়ি ব্রেক ফেল করে পিলারের সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে গেলে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মক্কা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২১ আগস্ট) এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহতের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি কিশোরগঞ্জের থানা পাকুন্দিয়া বুরুদিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী এরে ছেলে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












