হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মজিব এর ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (০৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, উপজেলা প্রকৌশলী চৌধুরী আসিফ রেজা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা প্রমূখ।
বাংলাধারা/এফএস/এআর














