২৪ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম তুহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম তুহিন স্থানীয় সালাউদ্দিনের পুত্র। সে ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।

পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরিফুল ইসলাম তুহিনকে বিষধর সাপে কামড় দেয়। সাপের কামড়ে তার অবস্থা আশংকা জনক হাওয়ায় তাকে রাতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সাপের কামড়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিতম নন্দী।

আরও পড়ুন