২৫ মার্চ ২০২৬

আগ্রাবাদে দেয়াল ধসে শিশুসহ আহত ৫

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে দেয়াল ধসে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আগ্রাবাদ চৌহমুনী এলাকার নুর আহমদ শাহের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন