২৫ মার্চ ২০২৬

হাটহাজারীতে মূল্যতালিকা না রাখায় ৭ দোকানিকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে পৌর সদর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান।

এসময় কাঁচা বাজার, মুদির দোকান এবং মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ৭ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৩৮ ধারায় এ জরিমানা করা হয়।

উপজেলা এসিল্যান্ড আবু রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটা আমাদের রুটিন মাফিক অভিযান, তবে পবিত্র রমজান মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

এদিকে এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কে অবৈধভাবে দখল থাকা কিছু দোকন উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।

আরও পড়ুন