বাংলাধারা ডেস্ক »
হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। নিহত নারীর বয়স ৬৫ বছর হতে পারে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে ইজতেমা মাঠের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা মো. শহিদুল ইসলামের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠের সামনে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।













