৬ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজা চেয়ারম্যান

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় এস আলম গ্রুপের প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ১ ও অর্থনৈতিক অঞ্চল ২ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল (বেজা) নির্বাহী চেয়ারম্যান ( সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা গন্ডামারা এলাকার এস আলম গ্রুপের প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ১ ও ২ পরিদর্শন করেন তিনি।

এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক, এস এস পাওয়ার প্ল্যলেন্ট ডাইরেক্টর মো. বেলাল আহমদ, এস এস পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর এহছানুল আলম, এস আলম গ্রুপের নীতি নির্ধারক আশরাফুল আলম, এস আলম গ্রুপের অর্থ ও নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক, এস আলম গ্রুপের ভূসম্পদ বিভাগের প্রধান মোস্তান বিল্লাহ আদিল, এস এস পাওয়ার প্ল্যালেন্টর প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, নুরুল মোস্তফা সিকদার সংগ্রামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বেজা নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বাঁশখালী উপকূলীয় অঞ্চল চট্টগ্রামের সবচেয়ে বড় সম্ভবনাময় অর্থনৈতিক অঞ্চল। এ অর্থনৈতিক সম্ভবনায় এলাকায় পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হলে দেশের অর্থনীতি লাভবান হবে। পরিদর্শনকালে তিনি প্রস্তাবিত বেসরকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন